1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : নৌপ্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : নৌপ্রতিমন্ত্রী

প্রতিনিধি

নির্বাচনের আগে দেওয়া সব উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বরিশালের সরকারি পাতারহাট আর.সি. কলেজ মাঠে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। নির্বাচনের সময় জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো এই পাঁচ বছর মেয়াদের মধ্যেই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মাদকের অভিযোগে কাউকে থানায় নেওয়া হলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, তার জন্য যেন কেউ সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না।

মেহেন্দিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ খাল দখলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্টিমারঘাট থেকে পাতারহাট পর্যন্ত খালটি উপজেলার লাইফলাইন। কিন্তু অনেকেই খাল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। আপনারা যত ক্ষমতাশালীই হোন না কেন, অবৈধভাবে দখল করা জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিন।

এ ছাড়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিতরণ করা সরকারি চালসহ বিভিন্ন সহায়তা বিতরণে অতীতের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ভবিষ্যতে সবকিছু স্বচ্ছতার সঙ্গে পরিচালনার ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

রাজিব আহসান বলেন, আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। সেই সমাজ গঠনে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন।

ইফতার মাহফিলে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!