1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন

প্রতিনিধি
প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকসহ সারাদেশের সকল সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করার দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ৩০ মার্চ প্রেরিত
এক বিবৃতিতে এ দাবি জানানোর পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাবিরোধী-স্বাধীনতা ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে একের পর এক এক সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে সরকারকে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার-সাংবাদিক ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক, অথচ দৈনিক প্রথম আলো, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিককে ক্ষমতাসীনদের বিপক্ষে শত্রুপক্ষ করে দেয়াটা এক রকমের গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থামাতে না পারলে লোভি-লম্পট-দুর্নীদিবাজদের রামরাজত্বে পরিণত হবে বাংলাদেশ। যা আমাদের কারোই প্রত্যাশা নয়। অতএব, বাংলাদেশের সম্ভাবনাময় আগামীর কথা ভেবে হলেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা হবে বুদ্ধিমানের কাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!