1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক

প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা পটুয়াখালীর নিরব হোসেনের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের স্কুল মাঠে নিহত নিরব হোসেনের জানাজার শেষে এ ঘোষণা দেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নিরব হোসেনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং ফোন করে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহত নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মোহাম্মদপুরে পরিবারসহ একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জনক। তার মেয়ে নাফিজা জাহান নওরিন (১৪) নবম শ্রেণিতে এবং ছেলে তাহসিন আল নাহিয়ান (১৫) দশম শ্রেণিতে অধ্যয়নরত।

পারিবারিক সূত্রে জানা যায়, নিরব হোসেন বিএনপির রাজনীতিকে অত্যন্ত ভালোবাসতেন এবং দলের একজন সক্রিয় সমর্থক ছিলেন। গত বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পদদলিত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, নিরব হোসেনের মৃত্যুর খবর পেয়ে তারেক রহমান ফোন করে বলেছেন- এই পরিবারটির পাশে দাঁড়াতে হবে। নিরবের ছেলে তাহসিনের চিকিৎসার জন্য দেশে কিংবা বিদেশে যা কিছু প্রয়োজন, তা করা হবে। পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তার কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। বিএনপি সব সময় এই শোকাহত পরিবারের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!