1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, উল্টে গেল যাত্রীবাহী বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, উল্টে গেল যাত্রীবাহী বাস

প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় অন্তত দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী গেটলক ‘শাহী পরিবহন’এর একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা চলে যান।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!