1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধি

ঈদের পর নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামের সামঞ্জস্য রাখতে ঈদের পরেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজারে দামের ভারসাম্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুচরা ও পাইকারি দামের মধ্যে কিছু ব্যবধান থাকবেই। তবে সেই ব্যবধান যাতে অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করবে।

দেশের বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে আমদানি বেশি এবং রপ্তানি কম। তবে সামনের দিনে এ বিষয়টি নিয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি। সৌদি আরব থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে তিনি বলেন, জ্বালানির চাহিদা মেটাতে সরকার চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে।

উল্লেখ্য,দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!