1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘নিজ মন্ত্রণালয়ে বেশি মনোযোগ দিলে দেশবাসী উপকৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘নিজ মন্ত্রণালয়ে বেশি মনোযোগ দিলে দেশবাসী উপকৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্য মন্ত্রণালয় নিয়ে যতটা আগ্রহ ও তৎপরতা তিনি দেখাচ্ছেন, তার নিজ মন্ত্রণালয়ে সেই মনোযোগ দিলে দেশবাসী আরও বেশি উপকৃত হতো।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুটি খাতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের ভবিষ্যৎ কঠিন হয়ে পড়বে। নতুন অর্থবছরের বাজেট নিয়ে সংসদে নিজের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাজেট বাস্তবায়নযোগ্য কি না, সেটিও বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই অবস্থার জন্য অর্থ ও স্বরাষ্ট্র—দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের চেয়ে অন্য মন্ত্রণালয় নিয়ে বেশি আগ্রহ ও তৎপরতা দেখাচ্ছেন। নিজের দায়িত্বে একই মনোযোগ দিলে দেশের মানুষ উপকৃত হতো।

মামলা বাণিজ্যের অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি সংসদেও উত্থাপন করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘Nothing goes unnoticed and unpunished। আজ যা করা হচ্ছে, একদিন তার জবাবদিহি করতে হবে।’

এ সময় রুমিন ফারহানার সঙ্গে তার দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!