1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিজ জেলায় সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান ভিপি সাদিক কায়েমের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নিজ জেলায় সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান ভিপি সাদিক কায়েমের

প্রতিনিধি

নিজ জেলায় সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান ভিপি সাদিক কায়েমের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বুধবার (২৬ নভেম্বর) প্রথমবারের মতো নিজ জেলা খাগড়াছড়িতে আসেন। বিকেলে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

মানিকছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় সাদিক কায়েম বলেন, পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যা যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের মতো আরও দশটি দেশ পরিচালিত হতে পারে। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে গত ৫৪ বছরে দেশ তার সম্ভাব্য অবস্থানে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের দুই হাজার ভাই–বোন শহীদ হয়েছেন, বিশ হাজার গাজী হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ইনসাফের প্রতীক বেছে নেবেন এবং সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃত্বকে ভোট দেবেন।

ছাত্র-যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ঘর তোমাদের জন্য সবসময় উন্মুক্ত। প্রয়োজন হলে যেকোনো সহযোগিতা পাওয়া যাবে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাতে হবে। জালেম যতই শক্তিশালী হোক, তার পতন হবেই। আবু সাঈদের মতো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সত্য শেষ পর্যন্ত বিজয়ী হবেই।

খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকার ব্যবসায়ী মো. আবুল কাশেমের ছেলে সাদিক কায়েম ডাকসু ভিপি নির্বাচনের পর এটিই ছিল তার প্রথম জেলা সফর। সকাল থেকেই চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ি আসার পথে মানিকছড়ি, জালিয়া পাড়া, মাটিরাঙ্গাসহ বিভিন্নস্থানে স্থানীয়দের ফুলেল শুভেচ্ছায় তিনি সংবর্ধিত হন। সফরকালে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!