1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ

প্রতিনিধি

নিজের ক্যারিয়ারে ব্যাট হাতে সব পজিশনেই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে কোথাও ব্যাট হাতে থিতু হতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ অধিনায়ক মিরাজ কথা বলেছেন নিজের অফ ফর্ম নিয়েও। সেখানে জানিয়েছেন ব্যাট হাতে নিজের পছন্দের ব্যাটিং অর্ডারের কথাও।

মিরাজ বলেন, ‘আমি যদি সাত নাম্বারে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় দলের অনেক উপকার হবে কারণ আমি টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক হয়তো অনেক স্কোর পেয়েছি অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি।’

পরে অফ ফর্ম নিয়ে মিরাজ বললেন, ‘আমি চিন্তিত না। সর্বশেষ যে সিরিজগুলো খেলেছি, বিশ্বকাপের পর প্রায় ১৫টির মতো ওয়ানডে খেলেছি। অনেক গ্যাপে গ্যাপে। সবার যে প্রত্যাশা, অনেক ম্যাচ জিতাব, সেটা হয়ত হচ্ছে না। এভারেজ হচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করব দলকে ম্যাচ জেতানোর জন্য।’

মিরাজ দাবি করলেন, দলকে জেতানোর জন্য যা যা করা প্রয়োজন সবই করার চেষ্টা করছেন তিনি, ‘আমি নিজেকে নিয়ে কখনই চিন্তা করিনি। সবসময় দলের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় সেই চিন্তা করি, কীভাবে দলকে জেতানো যায়। প্রথম প্রায়োরিটি দল। আমার পারফরম্যান্সও ইম্পরট্যান্ট। ব্যাটিং-বোলিং দুটোই আমার জন্য ইম্পরট্যান্ট। যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি এটা দলের জন্য খুব হেল্পফুল। আমার পারফর্ম করা ইম্পরট্যান্ট, টিম রেজাল্টও ইম্পরট্যান্ট। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পারফর্ম করে দলকে ভালো জায়গায় নেওয়ার।’

অফ ফর্মের কারণে মিরাজের মতোই চিন্তিত নন ফিল সিমন্স। গতকাল তিনি বলেন, ‘আমি মনে করি না অধিনায়কত্ব চাপে ফেলছে। এটার উত্তর আসলে সে-ই দিতে পারবে। ইদানীং হয়ত ভালো করতে পারছে না। তবে আমরা ওর কোয়ালিটি সম্পর্কে জানি। সে অনেক পরিশ্রম করছে। আশা করি ক্যাপ্টেন্সির আগের ফর্মে শীঘ্রই ফিরে আসবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!