1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিউজিল্যান্ডের বিপক্ষে ‘সর্বনিম্ন’ রানে অলআউট পাকিস্তান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘সর্বনিম্ন’ রানে অলআউট পাকিস্তান

প্রতিনিধি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নতুন শুরুর আশায় সালমান আলি আগার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান। কিন্তু শুরুতেই বড় হোঁচট খেয়েছে ফরম্যাটটিতে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ইনিংসের শুরু থেকে পাকিস্তানের ব্যাটিং ছিল একেবারে যাচ্ছেতাই। তরুণ কিউই বোলারদের সামনে তারা পুরো ২০ ওভারও টিকতে পারেনি। ফলে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৯১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান।

সালমান-শাহিনরা অবশ্য এমন লজ্জার কীর্তি গড়বেন যে সেটি ম্যাচের শুরুতেই আভাস পাওয়া গিয়েছিল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ (রোববার) টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। সেই বিপর্যয় সামলাতে প্রয়োজন ছিল বড় জুটি, ঘুরে দাঁড়ানো কোনো ব্যক্তিগত ইনিংস। কিন্তু খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

বিপরীতে নিউজিল্যান্ড সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে পথচলা শুরু করেছে। টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের অধ্যায় শেষ, লকি ফার্গুসনও ছিলেন না ইনজুরির কারণে। ফলে একেবারে তারুণ্যে গড়া বোলিং বিভাগ নিয়েও কিউইরা ‘মিনি বিশ্বকাপের’ ফাইনাল খেলেছে। যদিও চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষেও সেই তরুণ বোলাররাই ছিল দারুণ সপ্রতিভ। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি, কাইল জেমিসনও ৩ উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টিতে অবশ্য এরচেয়েও কম রানে অলআউটের রেকর্ড ছিল পাকিস্তানের। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সর্বনিম্ন ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল। সে হিসাবে তাদের আজকের সংগ্রহ ছিল পঞ্চম সর্বনিম্ন, তবে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম। এদিন পাকিস্তান রানের খাতা খোলার আগেই হারায় ওপেনার মোহাম্মদ হারিস (০) ও হাসান নেওয়াজের (০) উইকেট। দলীয় খাতায় ১ রান যোগ হতেই আউট ইরফান খানও। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন অলরাউন্ডার শাদাব খান। যা নিয়ে সমালোচনা হয়েছিল বেশ। তিনিও (৩) ফিরলেন দলীয় ১১ রানে।

এরপর পাকিস্তানকে বিপদ থেকে টেনে তোলার স্বপ্ন দেখান সালমান আগা-খুশদিল জুটি। যদিও তাদের দ্বৈত লড়াইয়ের দৌড় থামে ৪৬ রান তুলে। ২০ বলে ১৮ রানে আউট অধিনায়ক সালমান। ভিন্ন কিছুর আভাস দিয়েও খুশদিল ফেরেন ৩০ বলে ৩২ রান করে। এ ছাড়া জাহানদাদ শেষদিকে ১৭ রান করলে পাকিস্তানের দলীয় শতক পেরোবে মনে হচ্ছিল। কিন্তু তেমনটা আর হয়নি। ১৮.৪ ওভারেই তারা ৯১ রানে অলআউট হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!