1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারী বিপিএলে চিটাগং দলের কোচিং স্টাফও চূড়ান্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

নারী বিপিএলে চিটাগং দলের কোচিং স্টাফও চূড়ান্ত

প্রতিনিধি

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে তারা নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি ভেন্যুতে মেয়েদের বিপিএল হওয়ার কথা থাকলেও নতুন করে বগুড়াও যুক্ত হয়েছে।

এখন পর্যন্ত নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত দুই দল হলো–রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স।

এবার চিটাগং দল তাদের কোচিং স্টাফও চূড়ান্ত করেছে। যেখানে হুমায়ন কবির শাহিন এবং রবিউল ইসলামকে কোচিং প্যানেলে রাখা হয়েছে। দুজনেই জাতীয় নারী দলের কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক এক অধিনায়ক।

এদিকে ভেন্যু হিসেবে প্রথমে বলা হয়েছিল, মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে নতুন করে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হবে। বিপিএলের খেলা উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে মার্চের ১৪ তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট।

বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হবে জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!