1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

প্রতিনিধি

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের অস্বাভাবিক ও বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই নির্দেশনা চালু হয়, যেখানে তাকেসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

পর্যালোচনা কমিটির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ–সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন।

পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদার ভিত্তিতে সম্বোধন নিশ্চিত করতে হবে। ‘স্যার’ সম্বোধনের মতো অনুপযুক্ত ও বিভ্রান্তিকর রীতির আর কোনো জায়গা থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!