1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শহীদ সন্তান অজন্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শহীদ সন্তান অজন্তা

ঢাকা প্রতিনিধি :

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম জমা দিয়েছেন ১৯৭৩ সালে আততায়ীর গুলিতে নিহত তৎকালীন সংসদ সদস্য শহীদ নূরুল হকের মেয়ে জোবায়দা হক অজন্তা।

বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তৃণমূলে দলের জন্য কাজ করছেন। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য। শহীদ নূরুল হক কন্যা জোবায়দা ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

নূরুল হক ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের তৎকালীন ফরিদপুর-১৭ (বর্তমান শরীয়তপুর- ২) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ওই বছরের ৩০ মে নিজ বাড়ির বৈঠকখানায় আততায়ীর গুলিতে তিনি খুন হন।
এ প্রসঙ্গে জোবায়দা বলেন, আমার বাবার পিচ্ছিল রক্ত পেরিয়ে আজ আমাকে এই অবস্থানে আসতে হয়েছে। একজন সাবেক এমপি’র মেয়ে হয়েও আমি টিউশনি করে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করেছি। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা সরকারের আমলে বৈরী পরিবেশে রাজনীতি করতে গিয়ে আমার পরিবারকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপরও বাবার দর্শন, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করেছি।

তিনি বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে আমি হৃদয়ে শক্তি সঞ্চয় করেছি। কারণ, স্বজন হারানোর ব্যথা তাঁর চেয়ে আর কেউ বুঝবেন না। তিনি এক রাতে বাবা-মা, ভাই-ভাবিসহ পরিবারের সদস্যদের হারিয়েও শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবায় আত্মনিয়োগ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। আমাকে যদি সুযোগ দেয়া হয় আমিও বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সমর্থন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!