1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারী অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ: ইশরাক হোসেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নারী অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ: ইশরাক হোসেন

প্রতিনিধি

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারী সমাজের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী নারীদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সম্প্রতি কয়েকজন কর্মজীবী নারী তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন—আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে নারীদের অধিকার, নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। “এই উদ্বেগই প্রমাণ করে, দেশের নারী সমাজ একটি নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে,”—বলেন তিনি।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েছে। এ সময় তিনি ছাত্রনেতাদের গুম ও হত্যার ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, “বিএনপি একটি সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, যাতে জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করতে পারে।” তিনি আরও বলেন, যে দলই নির্বাচিত হোক না কেন, যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে বিজয়ী হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ।

নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোনো উসকানিমূলক বক্তব্য বা আচরণের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। “বিএনপির বিপুল জনসমর্থন দেশব্যাপী ছড়িয়ে রয়েছে। কোনোভাবেই এই জনসমর্থনকে বিভ্রান্ত করার অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না,”—বলেন তিনি।

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং দলের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।

নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আদর্শ অনুসরণ করে বিএনপি নারী-পুরুষ, ধনী-গরিব, শিশু-বৃদ্ধ, যুবক ও ছাত্র—সবার মৌলিক ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ সাহেদ মন্টুসহ দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!