1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করব: আরিফুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করব: আরিফুল ইসলাম

প্রতিনিধি

ঢাকা-১৮ আসনের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, নারীদের ঘর ও কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, নারীর নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি নারীর মৌলিক অধিকার, এবং নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উত্তরার মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করে জামায়াতে ইসলামী দক্ষিণখান থানার মহিলা শাখা।

আরিফুল ইসলাম বলেন, নারীদের নিরাপদ চলাচলের জন্য বিশেষ পরিবহন সার্ভিস চালু করা হবে এবং গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া বিভিন্ন স্থানে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে এবং দেশ পরিচালনায় রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। এজন্য প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে হবে।

আরিফুল ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়; এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষার নির্বাচন। এনসিপি ও জামায়াতে ইসলামীসহ ১০ দল ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট গঠন করেছে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি সন্ত্রাসকে প্রতিপালন করছে। যারা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ, তারা কীভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে তা প্রশ্নবিদ্ধ।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দক্ষিণখান পশ্চিম থানা আমির আবু সাঈদ শাহনাওয়াজ, নায়েবে আমির মো. মামুন, সেক্রেটারি আলী হোসাইন মুরাদ, মহিলা বিভাগের উত্তরা পূর্ব জোন পরিচালিকা মর্জিনা খাতুন এবং দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারি ফাতেমা ইয়াসমিন রুমা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!