1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রতিনিধি

নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর প্রায় ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনটি সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ নামের একটি কারখানায় লাগে। কারখানাটিতে পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হতো।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!