1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

প্রতিনিধি

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদরাসায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মতির স্ত্রী রোকেয়া মৃত্যুবরণ করেন।
স্ত্রীর জানাজায় অংশ নিয়ে অঝোরে কেঁদে ভেঙে পড়েন মতি। উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে তিনি বলেন, আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে রয়েছি। গতকাল (শুক্রবার) আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে। তার সঙ্গে আমার ৩২ বছরের সংসার জীবন। সে সবসময় আমাকে আগলে রেখেছে। আমার দুর্ভাগ্য, বড় ভাইয়ের মৃত্যুতেও আমি কারাগারে ছিলাম। আপনারা তার জন্য দোয়া করবেন। যদি জীবনে সে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মতিউর রহমান মতিকে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি মুক্ত ছিলেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা ও হত্যাচেষ্টাসহ ৪৫টি মামলার আসামি মতিউর রহমান মতি। এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বাবুই জামিনে মুক্তি পেলেও এখনো কারাভোগ করছেন মতিউর রহমান মতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!