1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোরই একটি বলে পুলিশ নিশ্চিত করেছে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে আড়াল করা অবস্থায় শটগানটি পাওয়া যায়।

তিনি আরও বলেন, অস্ত্রটি পুলিশেরই। ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানায় লুটপাটের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছিল, এটি তার মধ্যে একটি। বাকি লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!