1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জের ভিত্তিহীন মামলা থেকে জামিন পেলেন মোকাররম সরদার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নারায়ণগঞ্জের ভিত্তিহীন মামলা থেকে জামিন পেলেন মোকাররম সরদার

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জ জেলার নিকলী কৃতি সন্তান মানবিক মানুষ গরিব অসহায় মানুষের বন্ধু ও নিকলী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. মোকাররম সর্দারকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয়েছিল পরে তার জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৮ অক্টোবর) বেলা তিনটার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালতে তোলা হলে বাদীপক্ষের সাথে একটি আপোষনামার কপি আদালতে সোপর্দ করলে তার ভিত্তিতে আদালত বিবেচনা করে তাকে জামিন দেন। এর আগে গত রোববার (২৭) অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আলীগঞ্জ এলাকা থেকে তাকে যৌথবাহিনি আটক করে ফতুল্লা থানায় হস্তান্তর করলে দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

জানা গেছে, গত ২ অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তি আদালতে একটি মামলা করেন। ওই মামলায় অন্যান্যদের সাথে মোকাররম সর্দারকেও আসামী করা হয়।

এদিকে বিকেলে জামিন লাভ করার পর মোকাররম সর্দার বলেন, ‘ব্যবসায়ীক লেনদেন থেকে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে আমার নামে ওই মামলা দেয়া হয়েছিল। আমি একজন ব্যবসায়ী। চাঁদা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। হয়তো ভুল বুঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল। তবে বাদি ভুল বুঝতে পারেন এবং আমাকে আদালতে তোলার পর বাদি নিজেই আদালতে হাজির হন। তার সাথে যেই আপোষনামা হয়েছে, সেই আপোষনামা বাদি নিজেই আদালতে সোপর্দ করেন এবং বাদির জিম্মায় আমাকে আদালত জামিন দেন। এখানে চাঁদাবাজীর মত কোনো ঘটনা নেই।’

মোকাররম সর্দার আরও বলেন, ‘৩৪ বছর ধরে আমি সুনামের সাথে লোড-আনলোডের ব্যবসা চালিয়ে যাচ্ছি। বসুন্ধরা গ্রুপ, শেখ ব্রাদার্স গ্রুপ ও মোশারফ গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমার লোড আনলোডের ব্যবসা চলছে। যেখানে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। ব্যবসায়ীক সুবাধেই আমার জীবিকা চলে। কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে যে, আমি নাকি সাবেক ডিবি প্রধান হারুনের ক্যাশিয়ার! এটা আমাকে নিয়ে মিথ্যাচার ছাড়া কিছুই নয়। হারুন সাহেব আমার এলাকার হওয়ায় তিনি আমাকে আগে থেকেই চিনেন, আমিও তাকে চিনি। এর বাহিরে অন্যকোনো সম্পৃক্ততা নেই। আমি নিকলী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। যেখানে দল মত নির্বিশেষে সকলের ভোটেই আমি বিজয়ী হয়েছিলাম। আমার বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই। যারা এগুলো বলছে, তারা অপপ্রচার চালাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!