1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাবিল গ্রুপের লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নাবিল গ্রুপের লিডারশিপ সামিট ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধি

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস জনবল, নীতিনির্ধারক ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো লিডারশিপ সামিট ২০২৬।

৭ ফেব্রুয়ারি রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারের অনুষ্ঠিত এই সামিটে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির রূপরেখা এবং কর্পোরেট নেতৃত্ব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল, ডিরেক্টর মামুনুর রশিদ এবং নাবিল গ্রুপের অধীনস্থ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি হলো এর মাঠপর্যায়ের সেলস টিম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের প্রতিটি পণ্য ও সেবার পেছনে রয়েছে আপনাদের পরিশ্রম, সততা ও নিবেদন। বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, আমাদের ঐক্য, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক মনোভাব তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সেলস টিমের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক মার্কেটিং পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতের বাজার হবে ডাটা-ড্রিভেন ও ব্র্যান্ড-ভ্যালু নির্ভর, যেখানে নাবিল গ্রুপকে আরও শক্ত অবস্থানে নিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম তার বক্তব্যে গ্রুপের নতুন ব্যবসায়িক লক্ষ্য, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালীকরণ, নতুন অঞ্চলভিত্তিক বাজার সম্প্রসারণ এবং সেলস টিমের জন্য ইনসেনটিভ ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন।

ডিরেক্টর ইজাজ আবরার নাবিল সবার প্রতি আহ্বান জানান—সমন্বিত টিমওয়ার্ক, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে নতুন বাজারে প্রবেশ ও বিদ্যমান বাজারে অবস্থান আরও শক্তিশালী করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!