1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোর ও পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নাটোর ও পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২

প্রতিনিধি

নাটোর ও পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২
নাটোর ও পাবনা জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সম্পর্কে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাত থেকে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে দুইজন সর্বহারা, অস্ত্রধারীর সহযোগী, নিয়মিত মামলার ২১ আসামি, মাদক মামলার ৪ আসামি, ২১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (জিআর/সিআর), দুইজন সাজা পরোয়ানাভুক্ত (জিআর/সিআর) এবং ২২ জন সন্দিগ্ধকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৩টি দেশি অস্ত্র (ছোরা, হাসুয়া, চাপাতি) ও একটি বিদেশি অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাটোরের শহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে আটটি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সহায়তা করতে এবং যারা পরিবেশ বিঘ্ন করতে পারে তাদের নিবৃত্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বহারা সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলই ছিল অভিযানের মূল লক্ষ্য। এ অভিযানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)/(ক্রাইম ম্যানেজমেন্ট), এসপি (প্রশাসন ও অর্থ)/(ক্রাইম ম্যানেজমেন্ট), সংশ্লিষ্ট সব জেলার পুলিশ সুপার, সার্কেল অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে নেতৃত্ব দেন। রেঞ্জ ডিআইজি সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্যরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরও জানানো হয়- অভিযান পর্যায়ক্রমে রেঞ্জের সব জেলায় পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর পদ্মা নদীর চারটি চরে অপারেশন ফাস্ট লাইট চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ৬৭ জনকে গ্রেপ্তার করে। এই অভিযানে রাজশাহীর পদ্মার চর থেকে ১৪ জন, নাটোরের পদ্মার চর থেকে ২০ জন, পাবনার পদ্মার চর থেকে ২৪ জন এবং কুষ্টিয়ার পদ্মার চর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সর্বশেষ গত ২০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয়টি থানায় অপারেশন ফার্স্ট লাইট-২ বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে পুলিশ অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!