1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরে তুচ্ছ ঘটনার জেরে প্রাণ গেল বাবার, ছেলেসহ আহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নাটোরে তুচ্ছ ঘটনার জেরে প্রাণ গেল বাবার, ছেলেসহ আহত ২

প্রতিনিধি

নাটোরে মোটরসাইকেলের সাইড লাইট ভাঙাকে কেন্দ্র করে আবুল কালাম (৪৫) নামের এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউসার আলী (২৫) ও পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার কদমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আবুল কালামের বাড়ির পাশেই বাড়ি নির্মাণ করেন প্রতিবেশী আল হাফিজ। বাড়ি নির্মাণের সময় পৌরসভার নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত রাস্তা না রাখাকে কেন্দ্র করে তখন থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

এরই মধ্যে দুই দিন আগে নিজেদের গলিতে মোটরসাইকেল রেখে জরুরি কাজে বাড়িতে যান আবুল কালামের ছেলে কাউসার আলী। ওই সময় একই গলি দিয়ে আল হাফিজের বাড়িতে আসবাবপত্র নেওয়ার সময় কাউসারের মোটরসাইকেলের সাইড লাইট ভেঙে যায়। এ ঘটনায় কাউসারের মামা শাহীন বিষয়টি নিয়ে আল হাফিজের পরিবারের কাছে অভিযোগ করলে তারা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কাউসারের মামা শাহীন বাড়ির পাশের একটি চায়ের দোকানে চা পান করার সময় আল হাফিজ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আল হাফিজের পক্ষের লোকজন বাড়ির ভেতর থেকে আরও ১৫ থেকে ২০ জনকে নিয়ে শাহিনের ওপর হামলা চালান।

এ সময় বিষয়টি জানতে পেরে পাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন আবুল কালাম। তখন হামলাকারীরা তাকেও মারধর করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করেন। এ সময় ছেলে কাউসার আলী ও পরিবারের আরেক সদস্য এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। আহত কাউসার আলী ও পরিবারের অপর সদস্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আল হাফিজসহ অন্যরা পলাতক রয়েছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!