1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরে উল্টো পথে চলা বাসের চাপায় ছাত্রদল নেতা নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নাটোরে উল্টো পথে চলা বাসের চাপায় ছাত্রদল নেতা নিহত

প্রতিনিধি

নাটোরের সিংড়ায় রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা বাসের চাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে ঘটে।

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সিংড়া পৌরশহরের নিংগইন ঘুনপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, যশোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে, বাসটি নিয়ম ভেঙে উল্টো পথে চলছিল। মহাসড়ক পারাপারের সময় বাসটি রুবেলকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পরে বাসটি সিংড়া বাসস্ট্যান্ডে ফেলে রাখা হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর ঢাকা পোস্টকে জানিয়েছেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকায় তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!