1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরের সিংড়ায় দিনে-দুপুরে গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নাটোরের সিংড়ায় দিনে-দুপুরে গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট

প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌর শহরে দিনদুপুরে একটি বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শাহিনুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির বাইরে যান। এই সুযোগে বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর তারা ঘরের আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বাড়ি ফিরে ঘরের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আলমারি ভাঙা দেখে তারা বুঝতে পারেন যে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে।

ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, “দিনের বেলায় এমন ঘটনা আমাদের পুরো পরিবারকে আতঙ্কিত করে তুলেছে। ঘরে ফিরে দেখি সবকিছু এলোমেলো, টাকা-স্বর্ণ কিছুই নেই।”

ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!