1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাগেশ্বরীতে ৮ ঘণ্টার বিদ্যুৎ বিরতি, রক্ষণাবেক্ষণে প্রস্তুতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নাগেশ্বরীতে ৮ ঘণ্টার বিদ্যুৎ বিরতি, রক্ষণাবেক্ষণে প্রস্তুতি

প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা এর বিভিন্ন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকবে।

নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছ/গাছের ডালপালা কর্তনের কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এই সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল হোসেন বলেন, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও তিনি জানান।

এদিকে, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!