1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নলছিটি লঞ্চঘাট শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নলছিটি লঞ্চঘাট শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ

প্রতিনিধি

ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী নলছিটি লঞ্চঘাটকে শহীদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

এ উপলক্ষ্যে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নামকরণের ফলক উন্মোচন করেন নৌ-পরিবহন উপদেষ্টা।

ফলক উন্মোচনকালে নৌ-পরিবহন উপদেষ্টা শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটটির নামকরণ করতে পেরে আমি গর্বিত। তিনি শুধু নলছিটির কৃতি সন্তানই নন, তিনি ছিলেন দেশ ও জনগণের জন্য আত্মত্যাগকারী এক সাহসী সন্তান। তার নামানুসারে এই লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম দ্বীপাঞ্চলের জনগণকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, প্রান্তিক ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীপথ ব্যবহারে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতোমধ্যে শহীদ ওসমান হাদি লঞ্চঘাটের সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করেছে। নলছিটির কৃতি সন্তান শহীদ ওসমান হাদির নামে সাবেক নলছিটি লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌপরিবহন উপদেষ্টার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তারা বলেন, এটি নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তরুণ প্রজন্মকে ন্যায়বোধ, প্রতিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন করবে। উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টার উদ্যোগে সমুদ্র উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের নিকট শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছিল।

এছাড়াও নৌ-পরিবহন উপদেষ্টা আজ সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নবনির্মিত লঞ্চঘাটের উদ্বোধন করেন। তিনি বলেন, দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ার ফলে এ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই লঞ্চঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, শহীদ শরিফ ওসমান হাদির স্বজনরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!