1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

প্রতিনিধি

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির ওই গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের ভাতিজা তন্ময় বলেন, হুমায়ূনসহ বেশ কয়েকজন মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে দুই যুবক সেখানে এসে হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের পাশে পাঁচদোনা বাজারের মাছের আড়তের দিকে ডেকে নিয়ে যান। এরপরই গুলির শব্দ শোনা যায়।

এ সময় তন্ময়সহ অন্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই দুই যুবক। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার বলেন, দুটি মোটরসাইকেলযোগে চারজন এসে ব্যাডমিন্টন খেলার সময় হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!