1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে সৌদি রাষ্ট্রদূত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে সৌদি রাষ্ট্রদূত

প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম এই দুই মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পেলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিনই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ সৌদি আরবে কর্মরত থাকায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহ রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!