1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন চরিত্রে কেয়া পায়েল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নতুন চরিত্রে কেয়া পায়েল

প্রতিনিধি

নতুন চরিত্রে কেয়া পায়েল
প্রথম দেখায় কেউ চিনতে গেলে নির্ঘাত বেগ পাবেন! উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ; যা নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারলেন, তিনি আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল!

হঠাৎ কেয়া পায়েলের এই আমূল পরিবর্তন বা ‘ট্রান্সফর্মেশন’ দেখে নেটিজেনরা অবাক বনে গেলেও এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়।

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপরে বাপ, কি মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

ধারণা, এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজের অভিনয় দক্ষতা ফের প্রমাণ করলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!