1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নড়াইলে বজ্রপাতে নিহত ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নড়াইলে বজ্রপাতে নিহত ৩

প্রতিনিধি

রোববার মধ্যরাতে সদর উপজেলার রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।
নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন ম-ল (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)।
আহত চিত্ত ম-ল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানাগেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তাঁরা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তাঁরা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন আহত হয়ে  ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাঁদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) সাজেদুর রহমান বলেন, মাঠের মধ্যে ৪জন ছিলেন। তারা শুকর চরাতেন। গভীররাতে বজ্রসহ বৃষ্টি হলে। বজ্রপাতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আহত ১জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন,
লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!