1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর মান্দায় হাট-বাজার ইজারা সংক্রান্ত টেন্ডার উন্মুক্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নওগাঁর মান্দায় হাট-বাজার ইজারা সংক্রান্ত টেন্ডার উন্মুক্ত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় বাংলা ১৪৩১ সনের হাট-বাজার ইজারা সংক্রান্ত দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলার ২৭ টা হাটের বিপরীতে ২৬ টা দাখিল হলে তাদের মধ্যে সর্বোচ্চ সরকারি মূল্যের চেয়ে সর্বোচ্চ দর দাতা পাওয়া যায়। অপরদিকে সতীহাটের কোন দর দাতা পাওয়া যায়নি।

টেন্ডার কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে অত্যন্ত স্বচ্ছতার সাথে দরপত্র বাছাই কমিটির উপস্থিতিতে এবং সবার অংশগ্রহণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডার সম্পন্ন আলোচিত, জনবহুল ও গুরুত্বপূর্ণ হাট গুলোর মধ্যে রয়েছে চৌবাড়িয়া হাট, সতীহাট,দেলুয়াবাড়ি হাট, সাবাইহাট, জোঁকাহাট, পাঁজরভাঙ্গা হাট,ফতেপুর হাট,জোতবাজার হাট, চকগৌরি হাট, খলিশাকুড়ি হাট, বৈদ্যপুর হাট এবং গোপালপুর হাট ।

উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের সবচেয়ে বড় চৌবাড়িয়া হাটের ৬ কোটি, ৮৯ লাখ, ৪৬ হাজার ৪৬৩ টাকার সর্বোচ্চ দরদাতা আবুল বাশার সুজন, কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাটের ১ কোটি ৯০ হাজার ৭২৩ টাকার সর্বোচ্চ দরদাতা মোবারক হোসেন এবং মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর হাটের ১৯ লক্ষ ৭২ হাজার ১১৬ টাকার সর্বোচ্চ দরদাতা শরিফুল ইসলাম।

এসময় কমিটি সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেনসহ ইজারাদাররা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল,৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, এবং ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমূখ।

সংশ্লিষ্টরা জানান, সরকারী মূল্যের চেয়েও সর্বোচ্চ দর দাতাদের ইজারা দেয়া হয়েছে। কিন্তু প্রথম দরদাতা ইজারা সংক্রান্ত নীতিমালা বা শর্তভঙ্গ করলে পূনরায় টেন্ডার আহব্বান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!