1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর মহাদেবপুরে ২০০ বছরের পুরাতন মসজিদের সন্ধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নওগাঁর মহাদেবপুরে ২০০ বছরের পুরাতন মসজিদের সন্ধান

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুর উপজেলার নিভৃত পল্লী হাতিমন্ডলা গ্রামে ব্রিটিশ আমলের প্রায় ২০০ বছরের পুরাতন এক মসজিদের সন্ধান মিলেছে। বর্তমানে এ মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ আগমন করছেন। তাদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে অত্র এলাকা ।

স্থানীয়রা জানান, এ পুরাকীর্তি মসজিদটি দীর্ঘদিন ধরে নানা ঝোপ-জঙ্গলে বেষ্টিত হয়ে অযত্ন অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে ছিলো এবং এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিলেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম সমাজের বাসিন্দারা।

সম্প্রতি কবরস্থান সংস্কারের জন্য বন জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকার মুসলিমরা সেই মসজিদের ভিতরে একটি কোরআন শরিফ খুঁজে পান। কোরআন শরিফটিও ২০০ বছরের আগের বলে ধারণা করেন, সেখানকার কিছু ধর্মপ্রাণ মুসলিম, মাদ্রাসার মৌলভী ও আলেমগণ।

২০০ বছরের আগের পবিত্র কুরআন শরিফটি অক্ষত অবস্থায় সেই মসজিদের ভিতরে রাখা আছে। এ মসজিদের আয়তন অনেক ছোট। তাই মাত্র ৫/৭ জন লোক এক সাথে সেখানে জামায়াতে নামাজ আদায় করতে পারেন। বর্তমানে এ নামকরণ করা হয়েছে “আলনূর জামে মসজিদ”। পরে এটির দরজায় টিনের বেড়া দেওয়া হয়।

ওই গ্রামে একই সাদৃশ্য আরও দুইটি স্তম্ভ সহ আশেপাশের কয়েকটি গ্রামে এরকম পুরাকৃর্তীর নিদর্শন দেখা গেছে। প্রাচীন এ মসজিদটি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!