1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক :

নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে নুরেফা বেগম (২৬) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউপির শিবগঞ্জ উত্তরপাড়ায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত নুরেফা বেগম শিবগঞ্জ উত্তরপাড়ার খোরশেদ আলমের মেয়ে ও পার্শ্ববর্তী মান্দা উপজেলার বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহের জেরে প্রায় ৬ মাস পূর্বে তাদের দুই মেয়ে জান্নাতুল ও জেরিনকে নিজের কাছে রেখে জাহাঙ্গীর তার স্ত্রী নুরেফা বেগমকে বাবার বাড়িতে রেখে যায়। এ ঘটনার পর সন্তানদের দেখতে স্বামীর বাড়িতে গেলে মারধর করে তাকে তাড়িয়ে দেয়া হয়। সর্বশেষ গত মঙ্গলবার মেয়েদের দেখতে স্বামীর বাড়ি যান নুরেফা বেগম। সেদিনও তাকে মারধর করে তাড়িয়ে দেয় স্বামী জাহাঙ্গীর।

এরপর থেকেই বিষন্নতায় ভুগতে থাকেন তিনি। শনিবার সকালে তার মা বাবা বাড়ি থেকে বেড়িয়ে গেলে ঘরের বারান্দায় বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!