1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁর নিয়ামতপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর লিফলেট বিতরণে বাধা ও হামলা, আহত ১; প্রতিবাদে বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নওগাঁর নিয়ামতপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীর লিফলেট বিতরণে বাধা ও হামলা, আহত ১; প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণে বাধা ও অতর্কিত হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি অধ্যাপক সেকেন্দার আলী (৫১)। তিনি ভাবিচা ইউনিয়নের বাদ মালঞ্চি গ্রামের মৃত বছির উদ্দিন মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের দাবি, স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণকালে বিএনপি মনোনীত প্রার্থীর ভাই ও তার সমর্থকরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সেকেন্দার আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব সদরুল আমিন চৌধুরী, রেজাউল করিম, এনামুল হক, শামসুল আলম, আঙ্গুর ও মাকসুরাসহ অন্যরা। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!