1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল আরইসিপি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল আরইসিপি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল আরইসিপি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে নওগাঁয় উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদরের হাপানিয়া বাজারসংলগ্ন টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) জোন অফিসে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দ্য ওয়ার্ল্ড-এর সহযোগিতায় টিএমএসএস বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের বিষয় ছিল জলবায়ু ঝুঁকিপূর্ণতা ও জলবায়ু সহনশীল রিসোর্স এফিসিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (আরইসিপি)। এতে অটো খাতের বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন টিএমএসএস-এর আরইসিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মো. হানজালাল রহমান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাকটর শাহারিয়ার নাফিজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নওগাঁ-এর উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস ডোমেইন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (অপারেশন-৩) এস. এম. বাবুল, পরামর্শক (মামলা) ডোমেইন-৩ মনিরুল ইসলাম, নওগাঁ জোনের ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব আলম, টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের টেকনিক্যাল কর্মকর্তা মো. হারুন অর রশিদ রিয়াদ, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কর্মকর্তা মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঝুঁকি নিরূপণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন পদ্ধতি এবং উদ্যোক্তাদের জন্য টেকসই ও দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে আরইসিপি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!