1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

প্রতিনিধি

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন
নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার পর কোনো এক সময় উপজেলার গহেলাপুর এলাকায় আগুনের ঘটনা ঘটে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জানতে চাইলে গ্রামীণ ব্যাংক কচুয়া বাজার শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন বলেন, এটা কেমন ধরনের আগুন সেটা বুজলাম না। ভোরের দিকে আমি উঠে দেখতে পাই অফিসের সামনের গেটে ধোঁয়া উড়ছে। সঙ্গে সঙ্গে নাইট গার্ড মজিবর রহমানের কাছে জানতে চাই। তখন মজিবর আমাকে বলে স্যার ওটা তেমন কিছু না। আমাদের অফিসের সামনে ৪-৫টি বস্তায় কেউ আগুন দিয়েছিল। এরপর সে আগুন নিভিয়ে পাশে রেখে নামাজ পড়তে যায়। তবে অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। এরপর বিষয়টি উর্ধ্বতন স্যারদের জানাই এবং তাদের পরামর্শে থানায় দরখাস্ত দিতে যাচ্ছি।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনা মিথ্যে। আমি সরেজমিনে গিয়েছিলাম। সেখানে রাস্তায় ধোঁয়া উড়ছিল। অভিযোগ দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনাই তো ঘটেনি,অভিযোগ কিসের?

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!