1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নওগাঁয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

নওগাঁয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাহবুবুজ্জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার :

নওগাঁয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় খৈরাল বিল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (সকাল সাড়ে ১০টার দিকে) উপজেলার কসব ইউনিয়নের শিয়াটা স্কুলসংলগ্ন খৈরাল বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে স্থানীয় কৃষকরা বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহটির কাছাকাছি রহিদুল ইসলাম নামের এক ব্যক্তির ডিপ ডিডব্লিউ (গভীর নলকূপ)–এর ট্রান্সফরমার নামানো ছিল। মরদেহে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!