1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধূমপানের অভ্যাস ছাড়ার ৫ সহজ কৌশল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধূমপানের অভ্যাস ছাড়ার ৫ সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক :

ধূমপানের অভ্যাস ছাড়ার ৫ সহজ কৌশল

ধূমপান ক্ষতিকর সেকথা সবারই জানা। তবু অনেকেই জেনে-বুঝে স্বাস্থ্যের ক্ষতি করে দীর্ঘদিন ধূমপান করে যাচ্ছেন। ধূমপান হতে পারে মৃত্যুর কারণ। এর কারণে এমন অনেক অসুখ দেখা দেয় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়।
একবার এই অভ্যাস শুরু করলে, সহজেই আর ছাড়তে পারেন না। অনেকভাবে চেষ্টা করেও লাভ হয় না। যারা সত্যিই ছাড়তে চান, তাদের জন্য সহায়ক হতে পারে পাঁচ কৌশল। কৌশলগুলো তা মেনে দেখতে পারেন।

১। তারিখ

প্রথমেই একটি তারিখ বা দিন ঠিক করুন। দরকার হলে খাতায় লিখে রাখুন। কবে থেকে আপনি ধূমপান ছাড়তে চান। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করুন, যে ওই দিন থেকে আর ধূমপান করবেন না।

২। নাগালের বাইরে

নির্দিষ্ট দিনের আগে ধূমপান সংক্রান্ত যাবতীয় জিনিস হাতের কাছ থেকে সরিয়ে ফেলুন, সিগারেট, লাইটার, ছাইদানি— সব। ঘর, গাড়ি, কাজের জায়গা কোথাও যেন ওই সমস্ত জিনিস না থাকে।

৩। ১০ মিনিটের হাঁটা

যখন ধূমপানের ইচ্ছে হবে, তখন ১০ মিনিট হেঁটে দেখতে পারেন। কিছুক্ষণ হেঁটে এলে ধূমপানের ইচ্ছে কমতে পারে।

৪। চাপমুক্ত

সাধারণত চাপ কমানোর জন্যই নিকোটিনের শরণাপন্ন হন মানুষ। তাই নিজেকে চাপমুক্ত রাখার অন্য পদ্ধতি বেছে নিন। ধ্যান করুন, গভীর শ্বাস নেওয়া অভ্যাস করুন, শরীরচর্চা করুন।

৫। পুরস্কার

ছোট ছোট লক্ষ্যস্থির করুন। প্রথম এক সপ্তাহ পেরনোর পরে নিজেকে পুরস্কার দিন। সেটা কোথাও বেড়াতে যাওয়া হতে পারে। বা কোনো পছন্দের রেস্তরাঁয় খাওয়া-দাওয়াও হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!