1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে যুগান্তর সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধামরাইয়ে যুগান্তর সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানের উপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা নিতে কালক্ষেপণ করার প্রতিবাদ এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে থানা বাসষ্ট্যান্ডে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাভার, আশুলিয়া, ধামরাই এবং সাটুরিয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, ধামরাই প্রেসক্লাবের সদস্য আব্দুর রউফ, দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মো. ইয়াসিন, দৈনিক কালবেলা ও এখন টেলিভিশনের সাংবাদিক হুমায়ুন কবির, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশরাফ সিজেল, দৈনিক জনকণ্ঠের ধামরাই প্রতিনিধি সোহেল রানা, ঢাকা প্রকাশের সাংবাদিক সাকিব আসলাম প্রমুখ।

এসময় বক্তরা অবিলম্বে সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টার ঘটনায় গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লাকে মামলায় অন্তর্ভুক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সেইসাথে আসামীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!