1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জামিল (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন । ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- ছোট রাতাহিরচর এলাকার উসামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে তিনজন মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জামিল নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং মোটরসাইকেল থাকা আরও দুই আরোহী আহত হয়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ কৌশিক ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!