1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ধামরাইয়ে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি ইটবোঝাই ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় ইটবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক কাঞ্চন (২৬) ও হেলপার আশরাফুল (২৫)। তাদের বাড়ি জামালপুর বলে জানা যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটায় ইটবোঝাই ট্রাক নিয়ে পৌঁছালে গাড়িতে ত্রুটি দেখা দিলে ট্রাক থেকে দুইজন নিচে নেমে গাড়ির ত্রুটি দেখতে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম  বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!