1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ সমাবেশ অনুষ্ঠিত। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ধামরাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিনিধি

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ঢাকার ধামরাইয়ে কৃষকদের নিয়ে “পার্টনার কংগ্রেস” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৬টি ইউনিয়নের কৃষক ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধামরাইয়ের কোনো জমি পতিত রাখা হবে না। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি উপজেলার ১৬টি ইউনিয়নেই এ ধরনের কৃষক সমাবেশ আয়োজনের আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি, পরিবেশ দূষণ রোধ এবং নিরাপদ সবজি উৎপাদনে গুরুত্ব দিতে হবে। মাটি ও মানুষের সুস্থতা নিশ্চিত করতে আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি অনুসরণ জরুরি। তারা জানান, পার্টনার পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা এর সুফল ভোগ করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. শরীফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও কৃষিবিদ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!