1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬

প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, ধামরাইয়ের আয়োজনে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক নানা মডেল উপস্থাপন করে। শিক্ষার্থীরা বিকল্প জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের সহজ ও কার্যকর প্রয়োগের বিভিন্ন দিক বাস্তব প্রদর্শনের মাধ্যমে তুলে ধরে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শামসুল ইসলাম।
এ সময় প্রত্যাশা আদর্শ বিদ্যালয়ের এক ছাত্রী দূষিত পানি বিশুদ্ধ করার একটি উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপন করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, তাদের উদ্ভাবিত পদ্ধতির মাধ্যমে দূষিত পানি পরিশোধন করে নিরাপদ পানিতে রূপান্তর করা সম্ভব। ভবিষ্যতে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে আয়োজকরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!