1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধান উৎপাদনে আধুনিক যন্ত্রের ছোঁয়া, ময়মনসিংহের কৃষিতে নবদিগন্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধান উৎপাদনে আধুনিক যন্ত্রের ছোঁয়া, ময়মনসিংহের কৃষিতে নবদিগন্ত

প্রতিনিধি

প্রযুক্তির বিশ্বায়নে কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে ধান উৎপাদনে নবদিগন্তের সম্ভাবনা দেখছেন ময়মনসিংহের সদর উপজেলার চকনুজ গ্রামের কৃষকরা। জমি চাষ, ধান রোপণ থেকে শুরু করে সার দেওয়া সবকিছুতেই ব্যবহার হচ্ছে যন্ত্রের। এ কারণে সময় ও খরচ দুটোই কমছে ধান উৎপাদনে। এতে উৎফুল্ল স্থানীয় কৃষকরা।

 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চূড়খাই ইউনিয়নের চকনুজ গ্রামে যন্ত্রের ব্যবহারে কৃষকদের প্রযুক্তি বান্ধব করে গড়ে তুলতেই সরেজমিনে প্রকল্প সংশ্লিষ্ট কৃষকদের এ প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করা হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অধীনে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়নে (এলএসটিডি) প্রকল্পের আওতায় একযোগে ৩০ একর জমিতে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ের ৩০ জনকে কৃষককে তালিকাভুক্ত করে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার-বীজ, সাইবোর্ড, কীটনাশক ও যান্ত্রিক সুবিধা।

সংশ্লিষ্টরা জানান, কৃষিযন্ত্রের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ১০৫-এর চারা যান্ত্রিক পদ্ধতিতে রোপণ শুরু করা হয়েছে। এর ফলে ধানের চারা রোপণের মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসলের নিবিড়তা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং পানি ও অন্যান্য সম্পদের দক্ষ ব্যবহারও নিশ্চিত হচ্ছে। এতে ধান উৎপাদনে প্রকল্প এলাকায় ইতিবাচক পরিবর্তন ঘটবে, বলে আশাবাদি তারা।

 

কৃষিতে প্রযুক্তি ব্যবহারে খুশি প্রকল্প সংশ্লিষ্ট কৃষক মো. হাসমত আলীসহ অন্যরাও। তারা বলেন, বর্তমানে ধানের চাষের জন্য শ্রমিক পাওয়া যায় না। তা ছাড়া, অতিরিক্ত শ্রমিক খরচে ধান চাষ করে লাভবান হওয়া যায় না। কিন্তু যন্ত্রের মাধ্যমে ধান চাষের ফলে আমাদের সময়, খরচ ও কষ্ট কমে যাচ্ছে। আশা করছি এবার ফলনও ভালো হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আফছানা আনছারী বলেন, বর্তমানে কৃষি কাজে শ্রমিক সংকট চলছে সর্বত্র। এ কারণে শ্রমিক সংকটে যেন কৃষকদের মাঝে কোনো প্রভাব না পড়ে সে লক্ষ্যে কৃষকদের যান্ত্রিকীকরণে উৎসাহিত করা হচ্ছে। আশা করছি, কৃষি কাজে রাইস ট্রান্সপ্লান্টার বা যন্ত্রের ব্যবহারের সময় ও খরচ বাঁচিয়ে লাভবান হবে কৃষকরা।

এ সময় ধান রোপণ যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের সুবিধা তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল হক বলেন, বর্তমান সময়ে শ্রমিকরা এখন আর অল্প মূল্যে মাঠে কাজ করতে চায় না। তাই ধান রোপণে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা করা হচ্ছে। এতে এক ঘণ্টায় এক একর জমিতে ধান রোপণ করা সম্ভব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!