1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করুন

প্রতিনিধি

ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির প্রার্থীর প্রচার-প্রচারণার শেষ মিছিলে ধানের শীষের পক্ষে জনস্রোত সৃষ্টি হয়েছে। এ সময় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গিকার ব্যক্ত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সদরবাসীর জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। তাই বিভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করুন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত প্রচার মিছিল পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান।

সমাবেশে ওয়াহাব আকন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের মতো ময়মনসিংহের স্থানীয় প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের ঈমানি দায়িত্ব পালন করবে বলে আমি আশা করছি। পাশাপাশি সদরবাসীর প্রতি আমার প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত সদর আসনের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

এর আগে, ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে টাউন হল, জিলা স্কুল মোড়, নতুন বাজার ও চরপাড়া এলাকা প্রদিক্ষণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে এ প্রচার মিছিল উপলক্ষ্যে এদিন দুপুরের পর থেকে নগরীর ৩৩ ওয়ার্ডসহ সদর উপজেলার ৯৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে টাউন হল প্রাঙ্গনসহ আশপাশ এলাকায় জড়ো হয়। এ সময় ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো নগরী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!