1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধানক্ষেতে স্মৃতিসৌধের নকশা, শিক্ষক জাফরের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ সবাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ধানক্ষেতে স্মৃতিসৌধের নকশা, শিক্ষক জাফরের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ সবাই

প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে আবারও আলোচনায় এসেছেন পৌর শহরের পুব নাও ডাঙ্গা এলাকার প্রাইমারি স্কুলশিক্ষক জাফর সাদিক। তিনি আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং উলিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এবার বেগুনি ধানের চারা ব্যবহার করে তিনি ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের আদলে দৃষ্টিনন্দন নকশা তৈরি করেছেন। এর আগেও তিনি ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্রের নকশা ফুটিয়ে তুলেছিলেন, যা ব্যাপক প্রশংসা কুড়ায়।

জাফর সাদিক সিডের ১ নম্বর প্রজেক্টের আওতায় চলতি বোরো মৌসুমে প্রায় ১৭ বিঘা জমিতে ব্রি ধান ১০০, ১০২, ১০৮, ১১৩, ১১৪, রড মিনিকেট, বাসমতি ও ব্ল্যাক রাইস জাতের ধান চাষ করছেন। এর মধ্যে ব্রি ধান ১১৩-এর জমিতে বেগুনি রঙের ধানের চারা দিয়ে স্মৃতিসৌধের নকশা তৈরি করেছেন তিনি।

পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজ জমিতে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। পথচারী ও শিক্ষার্থীরা জানান, এই ধানক্ষেত দেখে তারা শুধু আনন্দই পাচ্ছেন না, বরং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া বলেন, একজন শিক্ষক হয়ে কৃষিতে এমন সৃজনশীল কাজ করা সত্যিই গর্বের বিষয়। তার এই উদ্যোগ এলাকাবাসীকে অনুপ্রাণিত করছে।

জাফর সাদিক বলেন, শিক্ষকতা তার পেশা হলেও কৃষি তার নেশা এবং দেশপ্রেম তার বিশ্বাসের অংশ। সেই বিশ্বাস থেকেই তিনি কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও জানান, বিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের বইয়ের মাধ্যমে ইতিহাস শেখান, আর মাঠে বাস্তব চিত্রের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরেন।

উলিপুর থেকে রাজারহাটগামী ব্যস্ত সড়কের পাশে অবস্থিত এই ধানক্ষেত এখন সবার নজর কাড়ছে। প্রতিদিন শত শত মানুষ এখানে এসে স্মৃতিসৌধের নকশা দেখছেন, ছবি তুলছেন এবং স্বাধীনতার ইতিহাসকে নতুনভাবে স্মরণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!