1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধানক্ষেতের পাশে বস্তার ভেতর মিলল একনলা বন্দুক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধানক্ষেতের পাশে বস্তার ভেতর মিলল একনলা বন্দুক

প্রতিনিধি

ধানক্ষেতের পাশে বস্তার ভেতর মিলল একনলা বন্দুক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকা থেকে একটি সচল একনলা বন্দুক ও একটি শটগান কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আলাউদ্দিন সাকিনস্থ ধানক্ষেতসংলগ্ন একটি ডোবার পশ্চিম পাশের ঝোপে হলুদ রঙের একটি বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনলা বন্দুক ও একটি শটগান কার্তুজ উদ্ধার করা হয়।

টহল ডিউটির সময় গোপন সূত্রে অস্ত্র পরিত্যক্ত থাকার তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত  বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!