1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ওই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. ইমরান ওরফে বিপি ইমরান সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুইজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, র্দীঘ দিন ধরে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানের সঙ্গে ওই নারীর পরিচয় এবং তাকে দিয়ে টিকটকের ভিডিও তৈরি করতেন। কিন্তু ভুক্তভোগী নারী হঠাৎ টিকটক করতে না চাইলে ১২ মার্চ দুপুরে একা পেয়ে আশুলিয়ার পশালবাড়ী এলাকার নিজ বাড়িতে অভিযুক্ত ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামিকে ডেকে এনে তাদের সহযোগিতায় ওই নারীকে মারধর করেন। এরপর ওই নারী শনিবার (১৪ মার্চ) আশুলিয়া থানায় তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করেছে। এরপর তিন দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!