1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধর্ষণে অভিযুক্ত শাবির দুই ছাত্রকে আজীবন বহিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ধর্ষণে অভিযুক্ত শাবির দুই ছাত্রকে আজীবন বহিষ্কার

প্রতিনিধি

ধর্ষণে অভিযুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য।

আজীবন বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান।

ধর্ষণের ঘটনায় সত্যতা পাওয়ায় শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ আসে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া সিন্ডিকেটে ক্যাম্পাসে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয় বলে জানান সিন্ডিকেট সদস্যবৃন্দ।

এর আগে গত ২ মে মেসে ডেকে নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া গোপনে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা হয়। যা পরে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে বাদী মামলার এজাহারে অভিযোগ করেন। পরে ১৯ জুন রাতে ওই ছাত্রী সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

ওইদিনই আদনান ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।এরপর ধর্ষণের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই দুই ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!