1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর নিহত

অনলাইন ডেস্ক :

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক নারী পরিচ্ছন্নতাকর্মীর নিহত হওয়ার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা। দুর্ঘটনার পর উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তার ঠিকানা দক্ষিণ বাড্ডা হলেও কর্মসূত্রে সিটি কর্পোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ ঢাকা পোস্টকে জানান, ভোর পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলি-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত আমেনা বেগম নামে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়।

গাড়িটি মাটি ভর্তি করে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল। তিনি বলেন, ঢাকা মেট্রো চ-১১-৪৭৫৫ নাম্বারের ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক নাজমুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করলে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়।

ডিএমপির দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) মো. জামিনুর রহমান খান ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন দাবি উত্থাপন শুরু করেন।

তাদের ঝুঁকিভাতাসহ অন্যান্য দাবি-দাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে বক্তব্য দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলী তিন রাস্তায় অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।

পরে সকাল ১০টার দিকে মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের মধ্যস্থতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপকের উপস্থিতিতে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এব্যাপারে দারুস সালাম থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!