1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্বিতীয় বহরে ইংল্যান্ডের পথে মিরাজরা, লিটন কোথায়? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দ্বিতীয় বহরে ইংল্যান্ডের পথে মিরাজরা, লিটন কোথায়?

প্রতিনিধি

সিলেট থেকে তিন দিনের ক্যাম্প শেষ করে ঢাকায় পৌঁছে বিশ্রামের সুযোগ পাননি তামিম ইকবালরা। গতকাল (রোববার) দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন পাঁচ ক্রিকেটার। এবার দ্বিতীয় বহরে আজ সকালে দলের বাকি সদস্যরা উড়াল দিলেন। বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা।

আজ (১ মে) সকালে ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে জাতীয় দলের দ্বিতীয় বহর। এর আগে প্রথম ভাগে গতকাল যায় পাঁচ ক্রিকেটার এবং কোচিং স্টাফ।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফেরা লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডন যাননি। জানা গেছে, আগামী ৩ মে তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও পরে যোগ দেবেন।

লন্ডনে পৌঁছে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারদের। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!